ময়মনসিংহ সিটিতে ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৪ পিএম, ৫ মে ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ সিটি করপোরেশনে প্রথমবারের মতো ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
তবে, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ায় ভোট দেয়ার মধ্য দিয়ে কেবল কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের নির্বাচিত করবেন নগরবাসী।
এদিকে সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন কারণে স্থগিত হওয়া চারটি উপজেলা পরিষদ নির্বাচনেও আজ ভোটগ্রহণ চলছে।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইসির যুগ্ম-সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান।
তিনি জানান, দেশে প্রথমবারের মতো এ সিটি করপোরেশনের সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে।
ময়মনসিংহ সিটির ৩৩টি সাধারণ ওয়ার্ডে ২৪২ এবং সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ১২৭ ভোটকেন্দ্রের ৮৩০টি ভোটকক্ষে ভোট দেবেন ২ লাখ ৯৬ হাজার ৯৩৪ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৪৫৫ এবং মহিলা ভোটার ১ লাখ ৫০ হাজার ৪৭৯জন।
ইসি সূত্র জানায়, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিকেন্দ্রে ৩ জন করে মোট ৩৮১জন ও মোবাইল টিমে ২৩১ এবং স্ট্রাইকিং ফোর্সে ১৩২ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১২ জন করে ৯৫ কেন্দ্রে ১ হাজার ১৪০ জন এবং প্রতি সাধারণ কেন্দ্রে ১০ জন করে ৩২ কেন্দ্রে ৩২০জন আনসার সদস্য, স্ট্রাইকিং ফোর্স/মোবাইল টিমে ৩৩ জন ব্যাটালিয়ন আনসার, স্ট্রাইকিং ফোর্স/মোবাইল টিমে ১৮০ জন এপিবিএন এবং ৪২০ জন বিজিবি সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবেন।
গত ৫ মে ভোট গ্রহণের দিন নির্ধারণ করে গত ২৫ মার্চ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।
-জেডসি
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন



