ময়মনসিংহে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ
ময়মনসিংহ প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৭ এএম, ২৯ অক্টোবর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশালে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৭ অক্টোবর) রাতে ওই গৃহবধূ বাদী হয়ে আকমল হোসেন (৩৮) নামে এক যুবককে আসামি করে মামলা করেছেন।
এর আগে গত ১৮ অক্টোবর ভোররাতে ভুক্তভোগী গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে বসতঘর থেকে বের হয়ে টয়লেটে যান। টয়লেট থেকে বের হওয়া মাত্র তাকে পেছন থেকে মুখ চেপে বাড়ি থেকে অদূরে একটি ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে আকমল। এ সময় ঘটনা টের পেয়ে ওই গৃহবধূর স্বামী এগিয়ে গেলে আকমল পালিয়ে যান।
এ বিষয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, অভিযুক্ত আকমল হোসেন একই উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় একটি কোম্পানিতে কাজ করেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
তবে গৃহবধূর ছোট ভাইয়ের দাবি, সপ্তম শ্রেণিতে পড়ুয়া আমার ভাগনিকে প্রায়ই উত্ত্যক্ত করতো আকমল। ঘটনার দিন ভোরে ভাগনির ওড়না গায়ে জড়িয়ে টয়লেটে যান আমার বোন। এ সময় আমার বোনের গায়ে ভাগনির ওড়না দেখে তাকে ভাগনি মনে করে আমার বোনকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় আসামিপক্ষের ভয়ে তারা থানায় যায়নি। তবে আমি ঘটনাটি জানার পর বোনকে নিয়ে থানায় গিয়ে বিস্তারিত জানালে পুলিশ মামলা নিয়েছে।
ওসি মনসুর আহমেদ বলেন, অভিযুক্ত আকমলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে- এমন কথা মামলার অভিযোগে বাদী উল্লেখ করেননি। ইতোমধ্যে ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন