ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২১:৪২:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় এক নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০২ পিএম, ২৬ জানুয়ারি ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকের ধাক্কায় এক নারীসহ দুুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নতুনবাজারের গন্দফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।

মুক্তাগাছা থানার ওসি মো. আলী মাহমুদ জানান, ট্রাক ময়মনসিংহ থেকে মুক্তগাছার দিকে যাচ্ছিলো। উপজেলার নতুনবাজারের গন্দফপুর এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশাকে ট্রাকটি ধাক্কা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক নারীসহ দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

-জেডসি