ময়মনসিংহে মর্গে মৃত তরুণীকে ধর্ষণ ডোম গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৯ এএম, ২৪ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ডোম আবু সাঈদের বিরুদ্ধে। মর্গের চিকিৎসক বিষয়টি নিশ্চিত করার পর পুলিশ ডোমকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে হালুয়াঘাট থানার এসআই জামাল মিয়া বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। আসামি আবু সাঈদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে ময়মনসিংহের হালুয়াঘাট থানার খন্দকপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে ময়নাতদন্তের এক তরুণীর লাশ হালুয়াঘাট থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। মঙ্গলবার সকালে কর্তব্যরত চিকিৎসক লাশের ময়নাতদন্ত করতে গিয়ে ধর্ষণের মতো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন। এরপর নিশ্চিত হন যে, মর্গে রাখার পর লাশের ওপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে। চিকিৎসক বিষয়টি সঙ্গে সঙ্গে কোতোয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করেন। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মর্গের দায়িত্বে থাকা ডোম আবু সাঈদকে (১৯) জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় সংশ্লিষ্টতার কথা স্বীকার করলে পুলিশ তকে গ্রেফতার করে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, জঘন্য এই অপরাধে গ্রেফতার হওয়া ডোমের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ধারা উল্লেখ করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন জানান, তরুণী আত্মহত্যা করেছে। এ কারণে হালুয়াঘাট থেকে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। লাশের ওপর পাশবিক নির্যাতনের খবর পেয়ে আমরা জড়িত ব্যক্তিকে গ্রেফতার করি। তিনি বলেন, এটি একটি অত্যন্ত ন্যক্কারজনক অপরাধ। আমরা দ্রুত তদন্ত শেষ করে আসামির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। এদিকে আবু সাঈদের মৃত্যুদণ্ড এবং গাফিলতির জন্য হাসপাতালের কর্মকর্তাদের বিচার দাবিতে রুণীর পরিবার ও স্থানীয় জনতা বুধবার হালুয়াঘাট উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







