যশোরে গৃহবধূকে গাছের সাথে বেঁধে মারধর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ এএম, ৭ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
যশোরে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মারধরের পর মাথার চুল কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে যশোর সদর উপজেলার মালঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার গৃহবধূ নাম কাজল রেখা (৪২)। তিনি ওই গ্রামের নওয়াব আলীর স্ত্রী।
চাঁচড়া ফাঁড়ির এএসআই সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর পেয়ে চাঁচড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ‘
সন্ধ্যায় স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
তার স্বজনরা জানান, ৯ মাস আগে ওই গৃহবধূর প্রথম স্বামী রেজাউল ইসলাম মারা যান। মারা যাওয়ার আগে রেজাউল তার স্ত্রী কাজল রেখাকে ৪ শতক জমি লিখে দেন। এনিয়েই মূলত দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। মৃত রেজাউলের দুই ভাই ছয়মাস আগে পরকীয়ার অপবাদ তুলে সালিশ বৈঠকের মাধ্যমে কাজল রেখাকে প্রতিবেশী নওয়াব আলীর সঙ্গে বিয়ে দেন।
নওয়াব আলীর সঙ্গে বিয়ে পরও প্রথম স্বামীর দেয়া জমিতে কাজল রেখা বসবাস করে আসছিলেন। শনিবার তার প্রথম স্বামীর দুই ভাই আজগর ও রিপন তাদের ভাইয়ের দেয়া জমি ফেরত নেয়ার জন্য শালিসে বৈঠক করেন। সালিশের এক পর্যায়ে তারা কাজল রেখাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে মাথার চুল কেটে, মুখে চুনকালি মাখিয়ে দেন।
এসময় কাজল রেখাকে বাঁচাতে দ্বিতীয় স্বামী নওয়াব আলীর ছেলে রয়েল এগিয়ে গেলে তাকেও মারধর করে রিপন ও আজগররা। এক পর্যায়ে দুগ্রুপের মধ্যে সংঘর্য বেঁধে গেলে আজগর ও রিপনও আহত হন। পরে দুপরিবারের স্বজনেরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস জানিয়েছেন, আহতদের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাদেরকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ির এএসআই সোহেল জানান, মালঞ্চী গ্রামে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এরমধ্যে এক নারীর চুল কেটে মারপিট করা হয়েছে। তাকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, মালঞ্চী গ্রামে মারামারির ঘটনা ঘটেছে। আহতরা হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



