যশোরে দুই সন্তানসহ মায়ের ‘আত্মহত্যা’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৭ মে ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
যশোরের শার্শায় নিজ বাড়ি থেকে দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কায়বা ইউনিয়নের দীঘা চালিতাবাড়িয়া গ্রাম থেকে এই তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে কীটনাশক খেয়ে দুই সন্তান নিয়ে মা আত্মহত্যা করেছেন।
নিহতরা হলেন ইব্রাহিমের স্ত্রী হামিদা খাতুন (৩৫), মেয়ে শারিফা খাতুন (১২) ও ছেলে সোহান সেন (৫)।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত পরিবারটিতে গণ্ডগোল লেগেই থাকত। ঈদুল ফিতরে সন্তানদের নতুন জামা কাপড় কেনাকাটাসহ সাংসারিক নানা অভাব অনটন নিয়ে রবিবার রাত সাড়ে ১১টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে শাশুড়ি মরিয়ম বেগম ওরফে জামিলা হামিদাকে মারধর করেন। সেই ক্ষোভ থেকেই দুই সন্তানকে নিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে সংস্থাটি।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইব্রাহিমের বাবা আরাফাত হোসেন, মা মরিয়ম বেগম ও প্রতিবেশী ছিদ্দিক হোসেনকে আটক করেছে পুলিশ।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











