যশোরে লক্ষ্যমাত্রার বেশি জমিতে পেঁয়াজের আবাদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
যশোরে চাহিদার যোগান দিতে গতবারের তুলনায় চলতি মওসুমে জেলায় বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। বাজারে পেঁয়াজের চাহিদা মেটাতে ও লাভের আশায় চাষিরা এ ফসল আবাদে আগ্রহী হয়ে উঠেছেন বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত মওসুমে (২০২২) জেলার ৮ উপজেলায় ১ হাজার ২০০ হেক্টর জমিতে শীতকালীন পেঁয়াজের আবাদ হয়েছিল। চলতি মওসুমে এ জেলায় ১ হাজার ৫০০ হেক্টর জমিতে শীতকালীন পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ছড়িয়ে বেশি জমিতে পেঁয়াজ আবাদ হওয়ার আশা করছেন কৃষি কর্মকর্তা ও কৃষকরা।
পেঁয়াজের চাহিদা মেটাতে জেলায় ৩০০ হেক্টর জমিতে এন-৫৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হয়েছে। ‘অসময়ে এ জাতের পেঁয়াজ উৎপাদনে ২ হাজার ৫০০ কৃষককে সার, বীজসহ কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। আবাদ হওয়া গ্রীষস্মকালীন লাল জাতের পেঁয়াজ কাটা শুরু হয়েছে। নতুন পেঁয়াজ বাজারে আসায় দাম কমা শুরু হয়েছে।
জেলার ৮উপজেলার মধ্যে চৌগাছা, ঝিকরগাছা ও সদর উপজেলায় অসময়ের গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ভালো হয়েছে। এছাড়া চৌগাছা, মণিরামপুর ও সদর উপজেলায় অন্য উপজেলার তুলনায় শীতকালীন পেঁয়াজের আবাদ বেশি হয়।
চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের পেঁয়াজ চাষি গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, এ বছর তিনি ৬৬শতক জমিতে পেঁয়াজের আবাদ করেছেন। ফলনও ভালো হয়েছে। নতুন পেঁয়াজ কাটা শুরু করেছেন। মোট ১২০ মণ পেঁয়াজ ফলন হবে বলে আশা করছেন। পেঁয়াজ আবাদে তার মোট খরচ হবে ৬০ থেকে ৭০হাজার টাকা।
যশোর শহর কালিবাড়ি এলাকার পেঁয়াজ আড়তদার মেসার্স জননী ভান্ডারের স্বত্বাাজধিকারী কামাল হোসেন জানান, বাজারে নতুন পেঁয়াজ আসা শুরু করেছে। পাইকারীভাবে নতুন মুড়িকাটা পেঁয়াজ প্রতিকেজি ৭০-৮০ টাকা দরে এবং পুরাতন পেঁয়াজ ১৩০-১৪০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুশান্ত কুমার তরফদার গণমাধ্যমকে জানান, কৃষকদের পেঁয়াজ চাষে আগ্রহী করতে সার, বীজসহ কৃষি উপকরণ বিনামূল্যে সরবরাহের লক্ষ্যে প্রণোদনা চালু করা হয়েছে।চাহিদার তুলনায় ঘাটতি পূরণে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ২ হাজার ৫০০ কৃষককে প্রণোদনা দেয়া হয়েছে।
এ জেলায় কৃষকরা পেঁয়াজ চাষে সাড়া দেয়ায় আগামি বছর প্রণোদনা পাওয়া কৃষকের সংখ্যা আরও বাড়তে পারে।এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বাজারে পেঁয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের মূল্য বাড়িয়েছে।প্রশাসন বাজার মনিটরিং করায় এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ বাজারে আসা শুরু করায় হঠাৎ বৃদ্ধি পাওয়া পেঁয়াজের দাম অনেকখানি কমে গেছে। কৃষকদের উদ্বুদ্ধ করায় তারা এখন বানিজ্যিকভাবে পেঁয়াজ চাষ শুরু করেছেন।এ বছর পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি জানান।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








