যশোরে শীতকালীন সবজির আগাম চাষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪২ পিএম, ১৯ আগস্ট ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
যশোরে প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে। সবজিতে ভরে গেছে যশোরের ফসলের মাঠ। মাঠের পর মাঠ সবুজের সমারোহ নজর কাড়ছে সবার। উচ্চ ফলন ও দাম ভালো পাওয়ায় আগাম সবজি চাষ করে এবার লাভবান হয়েছে কৃষকরা।
কৃষি কর্মকর্তারা জানান, সময়োপযোগী আবহাওয়া আগাম শীতকালীন সবজি চাষিদের জন্য আর্শিবাদ হয়েছে। যে কারণে ফলন হয়েছে বাম্পার।
যশোর আঞ্চলিক কৃষি অফিস সূত্র জানিয়েছে, যশোরে ৪ হাজার ৩২৩ হেক্টর জমিতে শীতকালীন সবজির আগাম চাষ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে চাষ করেছেন চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের চাষিরা।
স্থানীয় কৃষি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, হৈবতপুর ইউনিয়নে ২ হাজার ৪৩২ হেক্টর, চুড়ামনকাটি ইউনিয়নে ১ হাজার ২৬ হেক্টর ও কাশিমপুর ইউনিয়নে ৮৬৫ হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে।
বর্তমানে শীতকালীন আগাম সবজি আবাদ চলছে পুরোদমে। নানা ধরণের সবজি এখন বাজারে পাওয়া যাচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে যশোরের সবজি ছড়িয়ে পড়ছে দেশ বিদেশে।
সবজি রাজ্যখ্যাত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের মাঠগুলোয় শীতকালীন সবজির সমারোহ চলছে। যেদিকে নজর যায় সেদিকেই দেখা মিলছে নানা প্রকারের সবজি ক্ষেত। এর মধ্যে বাঁধাকপি, ফুলকপি, শিম, বেগুন, ঢেঁড়স, পটল, মূলা উল্লেখযোগ্য।
কয়েকজন চাষি জানান, তারা বারোমাস সবজির চাষ করেন। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হয়। ফলে আর্থিকভাবে লাভবান হতে পারেন। তারা আরও জানান, বাজারে অসময়ের সবজির ব্যাপক চাহিদা থাকে। দাম একটু বেশি হলেও ক্রেতারা আগ্রহের সাথে কেনেন।
স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, শীতকালীন আগাম সবজি চাষিদের নিয়মিত পরামর্শ প্রদান করা হয়। যশোরে উৎপাদিত সবজির ব্যাপক সুনাম রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, চুড়ামনকাটি, আব্দুলপুর হৈবতপুর, তীরেরহাট, মানিকদিহি, মথুরাপুর, শাহাবাজপুর, মুরাদগড়, কাশিমপুর, বিজয়নগর, দৌলতদিহি, বালিয়াডাঙ্গা, বেনেয়ালী, ডহেরপাড়া, লাউখালীর মাঠে শীতকালীন আগাম চাষে ভরে রয়েছে। সবজি চাষে বদলে গেছে মাঠের দৃশ্যপট।
সবজি চাষি জামাল উদ্দিন, মিন্টু মিয়া, শহিদুল ইসলামসহ অনেকেই জানান, বেশি দাম পাওয়ার আশায় তারা আগাম শীতকালীন সবজির চাষ করেন। সবজি চাষ করে গতবার বৃষ্টিপাতের কারণে আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। কিন্তু এবার সময়োপযোগী আবহাওয়া ও পরিমাণ মতো বৃষ্টির কারণে সবজিতে বাম্পার ফলন পেয়েছেন। এবার তারা আর্থিক লাভবান হবেন।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হক বলেন, যশোর সবজির জেলা হিসেবে সারা দেশে পরিচিত। প্রতি বছর এখানে দুই মৌসুমে সবজির আবাদ হয়। একটা হলো আগাম শীতকালীন সবজি চাষ ও আরেকটি শীতের ভরা মৌসুমে সবজির চাষ। এবার আগাম সবজি চাষের সময় আবহাওয়া অনুকূলে থাকায় চাষিদের ভাগ্য খুলেছে।
তিনি জানান, শীতের ভরা মৌসুমে সবজি চাষের পরিমাণ আরও বাড়বে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







