ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২১:৫৩:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরে স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার

যশোরে তিশা (৮) নামে এক নিখোঁজ স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরতলীর ধর্মতলার খোলাডাঙ্গা-গাজীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময়  শিশুটির হাত-পা বাঁধা ও মুখে কাপড় গোঁজা ছিলো।

নিহত তিশা শহরের খোলাডাঙ্গা এলাকার তরিকুল ইসলামের মেয়ে ও কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী ধারণা করছে, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহত তিশার বাবা তরিকুল ইসলাম বলেন, রোববার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে আরবি পড়ে বাসায় আসে তিশা। এরপর সে খেলতে বের হয়ে আর ফিরে আসেনি। একপর্যায়ে মাইকিংসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করেও সন্ধান মেলেনি। পরে সোমবার সন্ধ্যায় এলাকার ডোবায় তার বস্তাবন্দি মরদেহ পাওয়া যায়। খবরটি জানতে পেরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

যশোর কোতোয়ালি মডেল থানার (ওসি-তদন্ত) সমীর কুমার সরকার বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। তবে কে-বা কারা কিভাবে শিশুটিকে হত্যা করেছে তা পুলিশ খতিয়ে দেখছে।