যশোরে হচ্ছে দেশের প্রথম ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
দেশের প্রথম ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও আধুনিক বাজার নির্মিত হচ্ছে ‘ফুলের রাজধানী’ যশোরের ঝিকরগাছার গদখালীতে। ১৯ কোটি টাকা ব্যয়ে যৌথভাবে এই আধুনিক বাজার এবং কুলিং চেম্বার নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা- ইউএসএইড।
১৯৮৩ সালে ঝিকরগাছার গদখালীতে বাণিজ্যিকভাবে ফুলের ব্যবসা শুরু হয়, যা দেশের সামগ্রিক ফুলের চাহিদার ৭০ শতাংশ পূরণ করছে। পরে দেশের অন্যান্য অঞ্চলেও ফুল চাষ সম্প্রসারিত হয়।
মৌসুমে লাভের জন্য স্থানীয় ফুল চাষীরা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একটি বিশেষায়িত কোল্ড স্টোরেজ এবং আধুনিক বাজারের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে দাবি পূরণের পথে। তবে নির্মাণ কাজের ধীরগতি নিয়ে রয়েছে অসন্তোষ। এরপরও দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় ফুল চাষে নতুন সম্ভাবনা দেখছেন এলাকার ফুলচাষিরা।
এ বিষয়ে এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী মীর্জা ইফতেখার আলী বলেন, ‘২০১৫ সালে প্রকল্পটি শুরু হয়েছে এবং ২০২০ সালের মধ্যে এর কাজ সম্পন্ন হবে বলে আশা করছি।’
তিনি আরো বলেন, ফুলের বাজারকে কেন্দ্র করে এর আশপাশের সড়ক যোগাযোগের উন্নয়নসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে এবং এটি কার্যকর হলে এ অঞ্চলে ফুলের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে। ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে যা কৃষকদের ফুল সংরক্ষণ ও গ্রেড করতে সহায়ক হবে। এ বিষয়ে কৃষকদের উপযুক্ত প্রশিক্ষণ দেয়া হবে এবং আধুনিক কুলিং চেম্বারের মাধ্যমে ভবিষ্যতে বিক্রয়ের জন্য প্যাকেজ করা ফুল সংরক্ষণ করা হবে।
ফুলচাষি শের আলী বলেন, আমি ভেবেছিলাম চলতি মৌসুমেই আমরা কেন্দ্র থেকে উপকৃত হব কিন্তু এর নির্মাণ প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এর নির্মাণকাজ দ্রুত শেষ করতে সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
এ বিষয়ে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন, ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের অভাবে আমরা অনেক সমস্যায় পড়েছি। এখন আমরা চাই প্রকল্পের কাজটি দ্রুত হোক।
-জেডসি
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার











