ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৩:৩৯:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে নির্মাণাধীন একটি ভবন থেকে মাথায় ইট পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম রুনা আক্তার। নিহতের গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায়।

আজ সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে যাত্রাবাড়ীর মোমিনবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে বাসা থেকে কর্মস্থল মোল্লা গার্মেন্টসে যাচ্ছিলেন ২২ বছর বয়সী রুনা আক্তার। এ সময় একটি ভবনে কাজ করার সময় উপর থেকে তার মাথায় একটি ইট পড়ে যায়। এতে রুনা গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রুনাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী শাহীন পেশায় একজন নির্মাণ শ্রমিক। তিনি জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে রাস্তার পাশে একটি নির্মাণাধীন ভবনের চার তলা থেকে রুনার মাথায় ইট পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। এরপর ঢামেকে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান।

নিহতের গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায়। যাত্রাবাড়ী কোনাপাড়ার পশ্চিম মোমিনবাগ এলাকায় থাকতেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

-জেডসি