যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে পরান নামে এক ব্যক্তি। গুরুতর অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যাত্রাবাড়ীর শনির আখড়ায় একটি ভবনের ৫তলায় স্বামী, দুই ছেলে-মেয়ে নিয়ে ভাড়া থাকেন ইয়াসমিন বেগম। একই বাসার ৬ তলায় ভাড়া থাকেন রুহুল কুদ্দুস বাবু ও তার আত্মীয় পরান নামে এক ব্যক্তি।
স্থানীয়রা জানান, পরান দীর্ঘদিন ধরে ইয়াসমিনকে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে দ্বন্দ্বের জেরে দুই তিন বছর আগে পরানকে বাসা থেকে বের করে দেন বাবু। এরপরও পরান বিভিন্ন সময় ইয়াসমিন বেগমকে উত্ত্যক্ত করতেই থাকেন।
সন্ধ্যায় বাবুর বাসায় পরান আসলে ব্যাপারটি নিয়ে তাদের মধ্যে কথাকাটি হয়। একপর্যায়ে পরান চাপাতি দিয়ে বাবুকে এলোপাড়াড়ি কোপায়। এসময় ইয়াসমিন ও তার মেয়ে মেহরিন ছুটে আসলে তাদেরও কুপিয়ে পালিয়ে যায় অভিযুক্ত পরান।
তিনজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহত বাবুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত পরান।
ঢামেক হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার বিষয়টি শুনেছি। আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-জেডসি
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ








