ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৩:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

যাত্রীসহ ৪ ঘণ্টা আটকে থেকে ঢাকায় ফিরল বিমান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৮ এএম, ১৯ জুলাই ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪ ঘণ্টা আটকে ছিলেন যাত্রীরা।

সোমবার (১৮ জুলাই) রাত ৯টায় নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে।উড়োজাহাজটিতে মোট ১৬০ জন যাত্রী ছিলেন।

জানা যায়, ফ্লাইটটি কলকাতা থেকে স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা ছিল।সব যাত্রী ওঠার পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় পাইলট ঘোষণা করেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ছাড়তে দেরি হবে।’

ঘণ্টাখানেক পর ফ্লাইটটি আবারও ঢাকার উদ্দেশে ছেড়ে আসার প্রস্তুতি নেয়। তবে রানওয়েতে গিয়ে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উড্ডয়ন বাতিল করে বোর্ডিংয়ের কাছে ফিরে আসে।

উড়োজাহাজের দরজা খোলা না যাওয়ায় ৪ ঘণ্টা আটকে ছিলেন যাত্রীরা।এমনকি সেসময় বিদ্যুতের কারণে বিমানের এসিও বন্ধ ছিল। এ সময় ফ্লাইটের ভেতরে থাকা যাত্রীদের বের হতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন যাত্রীরা।

পরে স্থানীয় সময় রাত ১২টা ৩৬ মিনিটে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে রওনা করে রাত ১টা ৩৪ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।