ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ৭:৫৫:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

যানজট নিরসনে আজ থেকে বাসের গেটলক সিস্টেম চালু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৪ এএম, ১২ মে ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে যানজট সমস্যা নিরসনে চালু হচ্ছে বাসের গেটলক সিস্টেম। রোববার (১২ মে) মহাখালী বাস টার্মিনাল থেকে এই সিস্টেম চালু হবে।

শনিবার (১১ মে) রাতে ট্রাফিকের গুলশান বিভাগের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, মহাখালী বাসস্ট্যান্ড থেকে বাস ছেড়ে প্রথমে কাকলী, তারপর কুর্মিটোলা, খিলক্ষেত এবং সর্বশেষ আব্দুল্লাহপুর থেকে যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে যাবে। যেসব পরিবহন এই নিয়ম অমান্য করে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টে যত্রতত্র হাত নাড়িয়ে বাসে না ওঠার জন্য যাত্রীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীজন সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।