যুক্তরাজ্যে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ইউরোপের কোনো দেশ হিসেবে যুক্তরাজ্যে প্রথমবারের মতো করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়িয়ে গেছে। ১১ নভেম্বর, বুধবার সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ হাজার ৩৬৫ জন। এদিকে, ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৯৫ জন। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। এর পরেই রয়েছে ব্রাজিল, ভারত এবং মেক্সিকো। এই তালিকায় ৫ম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘ভ্যাকসিনের আশা থাকা সত্ত্বেও আমরা সঙ্কটের বাইরে নেই।’ তিনি আরও বলেন, ‘প্রতিটি মৃত্যুই এক একটি ট্রাজেডি। আমি মনে করি যে আমরা এখন এর সঙ্গে যেমন আচরণ করছি তাতে আমরা একটি ভিন্ন ধাপে পৌঁছেছি।’
সরকারি হিসাব অনুযায়ী, বুধবার নতুন করে আরও ২২ হাজার ৯৫০ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১২ লাখের বেশি মানুষ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে অধিকাংশই বৃদ্ধ। প্রতি ১০ জনের মধ্যে ৯ জনের বয়সই ৬৫ বছর বা তার বেশি। করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসা না নেওয়ার কারণেও মৃত্যু বেড়েছে।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বর্থতা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। লকডাউন জারি করতে দেরি করা এবং টেস্টিং ও ট্রেসিংয়ের আওতা না বাড়ানোর কারণে সংক্রমণ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। করোনায় একই রকম পরিস্থিতি দেখা গেছে ইতালি, স্পেন এবং ফ্রান্সেও।
তবে করোনা সংকটেও আশার কথা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের কাছ থেকে ৩০ কোটি ডোজ করোনার ভ্যাকসিন কেনার বিষয়ে একমত হয়েছে। ফাইজারের ভ্যাকসিন এখন পর্যন্ত শতকরা ৯০ ভাগ কার্যকর বলে খবর প্রকাশের পর এই ঘোষণা দিল ইইউ।
সংস্থাটির স্বাস্থ্য বিষয়ক কমিশনের প্রধান স্টালা ক্রাকিডিস বলেছেন, ফাইজারের সঙ্গে এর মধ্যেই ইইউ সমঝোতায় পৌঁছেছে এবং তাদেরকে ভ্যাকসিনের অর্থ অগ্রিম পরিশোধ করা হবে। তবে প্রতি ডোজ ভ্যাকসিন কত টাকায় কেনা হচ্ছে সে তথ্য তিনি প্রকাশ করেননি।
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








