যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত প্রায় ২ লাখ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৩ পিএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে করোনা সংক্রমণে পঞ্চম বারের মতো নতুন রেকর্ড তৈরি হয়েছে। এখানে বৃহস্পতিবার প্রায় দুই লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছে। এটি করোনা সংক্রমণের নতুন সর্বোচ্চ রেকর্ড। ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান(সিডিসি) শুক্রবার এ কথা জানিয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬১০ জন। এর আগে এ সংখ্যা ছিল ১ লাখ ৪৩ হাজার ৪০৮ জন। যুক্তরাষ্ট্রে পর পর পাঁচদিন করোনা সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। দেশব্যাপী বৃহস্পতিবার মারা গেছে ১ হাজার ১৪৭ জন। যুক্তরাষ্ট্রে সপ্তাহজুড়েই করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই মারাত্মকরূপ নিয়েছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে।
এদিকে ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস এন্ড ইভ্যুলিউশান (আইএইচএমই) বৃহস্পতিবার নতুন এক ঘোষণায় বলেছে, আগামী ১ মার্চ নাগাদ যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে মৃত্যু ৪ লাখ ৩৯ হাজারে দাঁড়াবে এবং প্রতিদিনের সর্বোচ্চ মৃত্যু মধ্য জানুয়ারি পর্যন্ত ২ হাজার ২শ’ হবে।
আইএইচএমই তাদের রিপোর্টে আরো বলেছে, মাস্কের ব্যবহার ৬৭ শতাংশ বেড়েছে। এটি আরো ৯৫ শতাংশ বাড়াতে পারলে ১ মার্চ নাগাদ ৬৮ হাজার জীবন বাঁচানো সম্ভব হতে পারে।
এদিকে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, সাধারণ জনগণের জন্য এপ্রিলের প্রথম দিকে করোনার টিকা সহজলভ্য হবে।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটি ৭ লাখ ২৭ হাজার এবং মারা গেছে ২ লাখ ৪৪ হাজার ৩শ’ জন। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য থেকে এ কথা গেছে।
-জেডসি
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











