ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১৪:২৫:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় মৃত্যু আড়াই হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৬ এএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনার দ্বিতীয় ঢেউ আরো মারাত্মকভাবে বিপর্যস্ত করে তুলতে শুরু করেছে যুক্তরাষ্ট্রকে। দেশটিতে উল্লেখযোগ্যহারে বেড়েই যাচ্ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সবশেষ ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮০ হাজারের বেশি মানুষ, মৃত্যু হয়েছে আড়াই হাজারের বেশি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ১৭২ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৬১১ জনের।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৪১ লাখ ৮ হাজার ৪৯০ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৯৭৬ জনের।

বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৪১ লাখ ৮৮ হাজার ৯৫০ জন এবং মৃত্যু হয়েছে ১৪ লাখ ৮৬ হাজার ৬০৯ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ৯৮০ জন।

সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৪ লাখ ৯৯ হাজার ৭১০ জন এবং মারা গেছে ১ লাখ ৩৮ হাজার ১৫৯ জন।

-জেডসি