ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৩:৫৬:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

যুক্তরাষ্ট্রে একদিনে প্রথমবার হাজারের নিচে নেমেছে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১১ মে ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তান্ডবে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।দীর্ঘ হচ্ছে লাশের সারি। তবে আশার আলো দেখছে যুক্তরাষ্ট্র।করোনার কেন্দ্র হয়ে ওঠার পর একদিনে প্রথমবারের মতো হাজারের নিচে নেমে এসেছে মৃত্যু সংখ্যা।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার নতুন করে করোনায় মৃত্যু হয়েছে ৭৫০ জনের, আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৬৭ হাজার ৬৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৮০ হাজার ৭৮৭ জনের। সুস্থ হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৩৩৬ জন।

যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ২৬ হাজার ৮১২ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৭০৬ জন। এরপরই রয়েছে নিউ জার্সি। সেখানে মৃত্যু হয়েছে ৯২৬৪ জনের, আক্রান্ত এক লাখ ৪০ হাজার ৮ জন।

সোমবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮৩ হাজার ৮৬০ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৮০ হাজার ৩০৩ জন। অপরদিকে ১৪ লাখ ৯০ হাজার ৭৭৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

-জেডসি