ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৩:৫২:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ৩৮ হাজার করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্তে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে রেকর্ড ৩৮ হাজার ১১৫ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ওয়াশিংটন পোস্ট এই তথ্যটি জানায়।

গণমাধ্যমটি জানাচ্ছে, গত ২৫ এপ্রিল ৩৪ হাজার ২০৩ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল। যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল।

পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে জানাচ্ছে, মার্কিন মুল্লুকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৬৩ হাজার ২৩২ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮০৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ২৮১ জনে।

বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলের মানুষের মধ্য ছড়িয়ে পড়েছে করোনা। সব মিলিয়ে ৯৫ লাখ ২৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৯৭২ জনের।

-জেডসি