ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২২:২৪:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা কোটি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ৯ নভেম্বর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের হার বেড়েই চলেছে। কোভিড-১৯ সংক্রমণের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ায় রবিবার পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি পেরিয়ে গেছে। এছাড়া ২ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে।এখনো আক্রান্ত ও মৃত্যুর নিরিখে বিশ্বে শীর্ষে রয়েছে দেশটি।  

রয়টার্স জানিয়েছে, গত ১০ দিনেই যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি মানুষের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। ২৯৩ দিন আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর এখনই আক্রান্তের হার সবচেয়ে বেশি।

গত শনিবার যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩১ হাজার ৪২০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে, যা এক দিনের সর্বোচ্চ। গত সাত দিনের মধ্যে পাঁচ দিনই সেখানে লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে।

সাত দিনের গড় হিসাব করলে যুক্তরাষ্ট্রে প্রতিদিন শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১ লাখ ৫ হাজার ৬০০ জনে, যা আগের সপ্তাহের চেয়ে ২৯ শতাংশ বেশি।

দৈনিক গড় হিসাব করলে এখন বিশ্বে করোনাভাইরাসে মারা যাওয়া প্রতি ১১ জনের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের।  গত পাঁচ দিন ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা হাজারের ওপরে রয়েছে।

-জেডসি