ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৪:০২:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত এক কোটি ৮০ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী করোনার প্রকোপ থামছেই না। অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাজারো মানুষের মৃত্যু হচ্ছে। আক্রান্তের তালিকাতেও প্রতিদিন যুক্ত হচ্ছে লাখো মানুষের নাম। প্রাণঘাতী এই ভাইরাসটি বেশি ভোগাচ্ছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রকে। সেখানে প্রতিদিন দীর্ঘ হচ্ছে করোনায় মৃত্যুর মিছিল।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এক কোটি ৮০ লাখ ২৯ হাজার ৫২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা বিশ্বের মোট আক্রান্তের ২৩ শতাংশ। পাশাপাশি করোনায় মোট তিন লাখ ১৯ হাজার ৩৫৪ জন মৃত্যুবরণ করেছেন।

যুক্তরাষ্ট্রে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ক্যালিফোর্নিয়া। সেখানে ১৯ লাখ সাত হাজার ৪৮৩ জন করোনায় আক্রান্ত। এরপরই রয়েছে টেক্সাস। সেখানে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ লাখ দুই হাজার ৯৮৮ জন। এ ছাড়া ফ্লোরিডায় ১২ লাখ ১২ হাজার ৫৮১ জন, ইলিনয়ে ৯ লাখ পাঁচ হাজার ৬৯ এবং নিউইয়র্কে আট লাখ ৫৭ হাজার ৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

জেএইচইউ প্রকাশিত তথ্য বলছে, ওহিও, জর্জিয়া, পেনসিলভানিয়া, টেনিসি ও মিশিগানে ৫ লাখেরও বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদিকে, বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র দুটি করোনার ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে। ফাইজারের পর গত সপ্তাহে মডার্নার ভ্যাকসিনও অনুমোদন দেয় দেশটি।

-জেডসি