ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৪:৪৭:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস মহামারিতে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতি হওয়া যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দুই কোটি এবং মৃতের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৮০ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৫৫০ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে সংক্রমিত রোগীর সংখ্যা ২ কোটি ২ লাখ ১৬ হাজার ৯৯১। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৫০ হাজার ৭৭৮ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৬৭ হাজার ২৮৩। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৩০ লাখ ৬০ হাজার ২৭৬ জন, মোট মারা গেছেন ১৮ লাখ ১২ হাজার ৪৬ জন। এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৮৮ লাখ ৬১ হাজার ৮০০।

-জেডসি