যুক্তরাষ্ট্রে করোনায় আরো ৩০৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫২ পিএম, ২২ জুন ২০২০ সোমবার
যুক্তরাষ্ট্রে করোনায় আরো ৩০৫ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আরো ৩০৫ জন প্রাণ হারিয়েছে। স্থানীয় সময় রোববার রাত সাড়ে আটটা পর্যন্ত (গ্রীনিচ মান সময় সোমবার ০০৩০ টা) এসব মৃত্যু ঘটে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
এ নিয়ে ১১তম দিনের মতো দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে দৈনিক মৃতের সংখ্যা হাজারের নিচে রয়েছে এবং মধ্য-এপ্রিলের পিক টাইমের পর থেকে তৃতীয়বারের মতো প্রতিদিনের মৃতের সংখ্যা ৪শ’র নিচে নেমে আসতে দেখা যাচ্ছে।
এদিকে বৈশ্বিক এ মহামারিতে এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ১৯ হাজার ৯৫৯ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২২ লাখ ৭৮ হাজার ৩৭৩ জনে দাঁড়িয়েছে। গত মধ্য এপ্রিলে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে একদিনে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যেতে দেখা যায়।
নিউইয়র্ক ও দেশের উত্তরপূর্বাঞ্চলের পরিবর্তে বর্তমানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উৎপত্তি কেন্দ্রে পরিণত হওয়ায় এ দুই অঞ্চলের প্রায় ২০ অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা ফের বৃদ্ধি পাচ্ছে।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে প্রাত্যহিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নিচে নেমে আসতে দেখা গেলেও বিগত কয়েক দিন ধরে এ আক্রান্তের সংখ্যা ফের বেড়ে ৩০ হাজারের কাছাকাছি চলে গেছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ফের খুলে দেয়ায় এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশব্যাপী বর্ণবাদ বিরোধী ব্যাপক বিক্ষোভের পর দেশটিতে কোভিড-১৯ ভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণের আশংকা করা হচ্ছে।
করোনাভাইরাস সংকট দেখা দেয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম নির্বাচনী সমাবেশ শনিবার রাতে ওকলাহোমায় অনুষ্ঠিত হয়। এতে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় এ ধরনের সমাবেশ আয়োজনের সমালোচনা করা হয়।
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে