ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৫:২৩:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি প্রায় ৭৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৩ পিএম, ৮ মে ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬২৩ জন এবং মৃত্যু হয়েছে ৭৬ হাজার ৯২৮ জনের। সুস্থ হয়েছেন ২ লাখ ১৭ হাজার ২৫০ জন।এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

সম্প্রতি মৃতের সংখ্যা বেশ কমলেও গত দুই দিনে তা আবার বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে ২১২৯ জনের। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৬৫ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৪২১ জন। এরপরই রয়েছে নিউ জার্সি। সেখানে মৃত্যু হয়েছে ৮৮৩৪ জনের, আক্রান্ত এক লাখ ৩৫ হাজার ১০৬ জন।

শুক্রবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৭০ হাজার ৭১১ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ১৬ হাজার ৩৩৮ জন। অপরদিকে ১৩ লাখ ৪৩ হাজার ৫৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

-জেডসি