যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ১ লাখ ৭৩ হাজার ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০০ পিএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। যা বিশ্বে মোট মৃত্যুর প্রায় এক চতুর্থাংশ।জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, সোমবার বেলা ১টা পর্যন্ত করোনায় শুধু যুক্তরাষ্ট্রেই ১ লাখ ৭৩ হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৬৬ হাজার ৩২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২৯ লাখ ২২ হাজার ৭২৪ জন।
তবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে সেই সংখ্যাটা একটু কম। হপকিন্সের কোভিড-১৯ ড্যাশবোর্ডের তথ্যানুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা নাগাদ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৫২ জনে।
রোববার যুক্তরাষ্ট্রজুড়ে ৪৮৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা দুঃখজনক এই মাইলফলকটি পার হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জনস হপকিন্সের হিসাবে ৫৪ লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ট্রাম্পের দেশে। এর মধ্য দিয়ে সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। তবে পরীক্ষার সংখ্যা এখনও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সুপারিশকৃত স্তরে উন্নীত করতে না পারায় দেশটিতে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।
জনস হপন্সি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা ২ কোটি ১৬ লাখ ৭২ হাজার ১৮৬ জন। এ পর্যন্ত ৭ লাখ ৭৫ হাজার ২৪৬ জনের মৃত্যু হয়েছে। প্রায় এক-চতুর্থাংশ আক্রান্ত ও মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্র ভাইরাসটির বৈশ্বিক উপকেন্দ্রে হিসেবেই রয়ে গেছে।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











