ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ৭:০৩:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ১২ মে ২০২০ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরো ৮৩০ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৮০ হাজার ৩৫২ জনে দাঁড়ালো। সোমবার রাত সাড়ে ৮ টায় (গ্রীনিচ মান সময় মঙ্গলবার ০০৩০ টা) জনস হফকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

খবরে বলা হয়, মার্চের পর থেকে দৈনিক হিসাবে রোববার দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সর্বনিম্ন ছিল। রোববার ৭৭৬ জন মৃত্যু বরণ করে। সে হিসাবে সোমবার যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা সামান্য বেড়েছে। এ নিয়ে দেশটির জনগণের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্য তাদের লকডাউন শিথিল করেছে। বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির দেয়া পরিসংখ্যান অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যার দিক থেকে শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৩ লাখ ৪৬ হাজার ৭২৩ জনে দাঁড়িয়েছে।

বৈশ্বিক এ মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এখানে মৃতের ও আক্রান্তের সংখ্যা অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।