ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১৯:২৪:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু আড়াই লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৭ পিএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু আড়াই লাখ ছাড়াল

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু আড়াই লাখ ছাড়াল

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে ২ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এর ফলে দেশটিতে এ ভাইরাসে মৃত্যুর একটি নিরানন্দ নতুন মাইলফলক সৃষ্টি হলো।

জনস হপকিন্স ইউনিভার্সিটির বুধবারের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। খবর এএফপি’র।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে অনেক বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৫০ হাজার ২৯ জনে দাঁড়িয়েছে। এর পরের অবস্থানে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৬৬ হাজার ৬৯৯, ভারতে ১ লাখ ৩০ হাজার ৯৯৩ এবং মেক্সিকোতে ৯৯ হাজার ২৬ জনে দাঁড়িয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের হুমকিকে খুব একটা পাত্তা না দেয়ায় তিনি ৩ নভেম্বরের নির্বাচনের প্রচারণা চালানোর সময় জনাকীর্ণ সমাবেশে কদাচিত মাস্ক পরেছেন। তিনি এ নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হন।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিককালে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেড়ে গেলেও দেশটির কিছু এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখার, মাস্ক পরার নির্দেশ এবং অন্যান্য পদক্ষেপ পুরোপুরি পালন করা হচ্ছে না।

যুক্তরাষ্ট্রে এখন নিয়মিতভাবে প্রতিদিন ১ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে প্রাণ হারাচ্ছে এবং দেড় লাখের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে।

এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, গত ডিসেম্বর মাসের শেষের দিকে চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ মহামারি ভাইরাসে বিশ্বব্যাপী ১৩ লাখ ৪৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত বাইডেন ভ্যাকসিন ব্যাপকভাবে সহজলভ্য না হওয়া পর্যন্ত মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে আমেরিকার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।