ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ৯:১০:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু প্রায় ৭০ হাজার, আক্রান্ত ১২ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ৫ মে ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তান্ডবে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে কার্যত প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে মৃতের সংখ্যা, দীর্ঘ হচ্ছে লাশের সারি।করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ১২ হাজার ৮৩৫ জন এবং মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৯২১ জন এবং সুস্থ হয়েছেন এক লাখ ৮৮ হাজার ২৭ জন।এছাড়া, সোমবার নতুন করে মৃত্যু হয়েছে ১৩২৪ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২৪ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ২৪ হাজার ৯৪৪ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৩৭৪ জন। এরপরই রয়েছে নিউ জার্সি। সেখানে মৃত্যু হয়েছে ৭৯৫১ জনের, আক্রান্ত এক লাখ ২৯ হাজার ৩৪৫ জন।

মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫২ হাজার ২৪১ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৪৫ হাজার ৫৩৯ জন। অপরদিকে ১১ লাখ ৯৫ হাজার ৫৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

-জেডসি