ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২০:৪৮:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৪৫ হাজার, আক্রান্ত ৮ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৪ এএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তান্ডবে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে কার্যত প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে মৃতের সংখ্যা, দীর্ঘ হচ্ছে লাশের সারি।করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৮ হাজার ৮৯২ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৩৩৯ জনের। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৮২ হাজার ৯২৩ জন।

যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ১৯ হাজার ৬৯৩ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৫৫ জন। নিউ জার্সি শহরে মৃত্যু হয়েছে ৪৭৫৩ জনের। ম্যাসাসুসেটসে মৃত্যু হয়েছে ১৯৬১ জনের। মিশিগানে মৃত্যু হয়েছে ২৭০০ জনের, ইলিনয়ে মৃত্যু হয়েছে ১৪৬৮ জনের, লুসিয়ানায় মৃত্যুর সংখ্যা ১৪০৫ জন, কানেকটিকাটে ১৪২৩ জন, পেনসেলভেনিয়ায় ১৬১৪ জন এবং ক্যালিফোর্নিয়ায় ১৩১৯ জন। অন্য সব শহরগুলিতে মৃতের সংখ্যা ১০০০ এর কম।

বুধবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৭ হাজার ৬১৯ জনে এবং আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৫৬ হাজার ৭৬১ জন। অপরদিকে ৬ লাখ ৯০ হাজার ৩৯৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।এই ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

-জেডসি