ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ১০:৫৮:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে

যুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘন্টায় ১,২৫৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৫ এপ্রিল ২০২০ শনিবার

যুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘন্টায় ১,২৫৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘন্টায় ১,২৫৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে শুক্রবার ১ হাজার ২৫৮ জন মারা গেছে। এই সংখ্যা প্রায় তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। জনস হপকিনস ইউনিভার্সিটি এ তথ্য জানায়।

বাল্টিমোর ভিত্তিক বিশ্ববিদ্যালয়টি জানায়, ২৪ ঘন্টার হিসাবে নতুন করে মৃতের সংখ্যাসহ দেশটিতে মোট মৃতের সংখ্যা ৫১ হাজার ১৭ জন।

করোনায় মুত্যু এবং শনাক্ত হওয়া রোগীর সংখ্যায় বিশ্বে এই মহামারিতে যুক্তরাষ্ট্র সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

করোনায় মৃতের সংখ্যা বৃহস্পতিবারের ৩ হাজার ১৭৬ জন থেকে ব্যাপক কমে আসায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমে আসায় দেশটিতে মহামারির দাপট কমে আসছে।