ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ০:৫৪:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

যুক্তরাষ্ট্রে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার

যুক্তরাষ্ট্রে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত

যুক্তরাষ্ট্রে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত

যুক্তরাষ্ট্রেও প্রথমবারের মতো কোভিড-১৯ নতুন ধরণের ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, যা এর আগে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত করা হয়। এই ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। খবর বিবিসি বাংলার।

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একজন রোগীর শরীরে নতুন ধরণের এই ভাইরাসটি পাওয়া গেছে।

বিশ বছর বয়সী এই আক্রান্ত ব্যক্তির সাম্প্রতিক সময়ে কোন ভ্রমণের ইতিহাস নেই। তাকে এখন আইসোলেশনে রাখা হয়েছে।

অঙ্গরাজ্যের কর্মকর্তারা বলছেন, তারা এখন এই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছেন। সেই সঙ্গে এরকম আরও রোগী আছে কিনা, সেটাও খুঁজে দেখছেন।