যুক্তরাষ্ট্রে পুরোপুরি শাটডাউনের পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
চারদিন ধরে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক সহস্রাধিক প্রাণ ঝরছে। এমন পরিস্থিতিতে শিশুদের স্কুলে পাঠানো ঠিক হবে কি না, এ নিয়ে চরম বিতর্কে মাঝে দেশটি পুরোপুরি শাটডাউনে নিতে বলছেন বিশেষজ্ঞরা। এমটাই জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন।
খবরে বলা হয়, ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) গবেষকরা বলেছেন, আগামী ১৫ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এ মৃত্যু এক লাখ ৭৫ হাজার ছাড়িয়ে যাবে।
হাসপাতালে কোভিড রোগীর দীর্ঘ লাইন, পরীক্ষায় বিলম্বসহ নানা জটিলতা দেখে হিউস্টন মেয়র সিলভেস্টার টার্নার এবং লস এঞ্জেলসের মেয়র এরিক গারচেট্টি পরামর্শ দিচ্ছেন, দ্বিতীয়বারের মতো লকডাউনে যাওয়ার নির্দেশ দেওয়ার এখনই সময়।
দুই মেয়র ছাড়াও সিডিসির দেড়শজন প্রখ্যাত চিকিৎসা বিশেষজ্ঞ, বিজ্ঞানী, শিক্ষক ও নার্সসহ অন্যান্য বিষয়ে বিশেষজ্ঞের স্বাক্ষরিত একটি চিঠি ট্রাম্প প্রশাসন বরাবর পাঠানো হয়েছে। ওই চিঠিতে গোটা দেশ শাটডাউন করার কথা বলা হয়।
ওই চিঠিতে আরও বলা হয়, ‘আগামী ১ নভেম্বর নাগাদ করোনায় দুই লাখ আমেরিকানের মৃত্যু দেখতে যাচ্ছি। অনেক অঙ্গরাজ্যেই রেস্তোরাঁ, বার, সেলুন এবং নিত্যপ্রয়োজনীয় নয় এমন কাজকর্ম চলছে স্বাভাবিক নিয়মে। এতে করোনায় আক্রান্তের পরিমাণ বেড়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রে সর্বাধিক করোনা সংক্রমণ ও মৃত্যু হওয়া ক্যালিফোর্নিয়ায় গত শুক্রবার ১৫৯ জনের মৃত্যুর কথা জানানো হয়। করোনা মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত একদিনে মৃত্যুর বিবেচনায় সেখানে এটিই সর্বোচ্চ। সেখানকার অর্ধেক মৃত্যুই ঘটেছে লস এঞ্জেলসে। এ পর্যন্ত চার হাজার ২৬০ জনের মৃত্যু হয়েছে লস এঞ্জেলসে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে চার লাখ ৪৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে বলে জানায় জন হপকিন্স বিশ্ববিদ্যালয়।
গোটা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪৩ লাখ ৭১ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে এক লাখ ৪৯ হাজারের বেশি মানুষ। আর সুস্থ হতে পেরেছে ২০ লাখ ৯০ হাজারের বেশি মানুষ। বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডওমিটার এসব তথ্য দিয়েছে।
-জেডসি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান








