যুক্তরাষ্ট্রে প্রার্থী নির্বাচনের ভোট শুরু আজ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের মূল পর্বগুলোর আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। আগামীতে প্রধান দুই দল রিপাবলিকান ও ডেমোক্রেটদের প্রার্থী কে হবেন তা নির্ধারণে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) আইওয়া ককাসের মাধ্যমে প্রথম দফার ভোট শুরু হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে, এই নির্বাচনে যিনি বিজয়ী হবেন তিনিই সংশ্লিষ্ট দল থেকে প্রেসিডেন্ট পদে চূড়ান্ত প্রার্থী। আজকের ভোটে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু’জন। কিন্তু দলের ভিতরে ট্রাম্পের জনপ্রিয়তা এত বেশি যে, তার মনোনয়ন শুধু একটি আনুষ্ঠানিকতা।
রিপাবলিকান দল থেকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতার পথ দৃশ্যত পরিষ্কার। কিন্তু ডেমোক্রেট দল থেকে এই প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন চেয়ে লড়াই করছেন এখনও ১১ জন প্রার্থী। তাদের অনেকেই গত কয়েক সপ্তাহ মিডওয়েস্ট রাজ্যে ব্যাপক প্রাচারণা চালিয়েছেন। এখানেই সব সময় সবার আগে ভোট হয়।
যুক্তরাষ্ট্রে যে কেউ দল থেকে মনোনয়ন চাইলেই তাকে মনোনয়ন দেয়া হয় না। নেতাকর্মীরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে রায় দেন, তিনিই হন ওই দলের প্রার্থী। এই প্রক্রিয়াকে বলা হয় প্রাইমারি নির্বাচন। এই নির্বাচন চলবে জুন পর্যন্ত। আগামী মঙ্গলবার তা হতে যাচ্ছে নিউ হ্যাম্পশায়ারে।
অনলাইন বিবিসি বলছে, আইওয়াতে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বার্নি স্যান্ডর্সের। ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা দাবি করেছেন চারজন সিনেটর। তার মধ্যে বার্নি স্যান্ডার্স অন্যতম। এখন থেকে চার বছর আগে তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাছে হেরে মনোনয়ন লড়াই থেকে আউট হয়ে যান। কিন্তু ৭৮ বছর বয়সী স্যান্ডার্স এবার কি করবেন! তাকে সমর্থন করছেন বিপুল পরিমাণ ডোনাররা। আছেন কয়েক শত টিম।
তিনি যদি মনোনয়ন লড়াইয়ে বিজয়ী হন তাহলে ডেমোক্রেট দলের অন্যদের সমর্থন পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন আছে। কারণ, স্যান্ডার্স নিজে একজন গণতান্ত্রিক সমাজবাদী। তার প্রতিদ্বন্দ্বিতায় আছেন সিনেটর এলিজাবেথ ওয়ারেন, এমি ক্লোবুচার ও পিপি বুটিগিগ।
-জেডসি
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ










