ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২২:১৭:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

যুক্তরাষ্ট্রে মৃত ৩৯ হাজার, আক্রান্ত সাড়ে সাত লাখ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৭ এএম, ১৯ এপ্রিল ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তান্ডবে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে কার্যত প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে মৃতের সংখ্যা, দীর্ঘ হচ্ছে লাশের সারি।করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৮ হাজার ৮৩০ জন। মৃত্যু হয়েছে ৩৯ হাজার ১৪ জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮ হাজার ২৮৫ জন।

যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬৭১ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৪১ জন। নিউ জার্সি শহরে মৃত্যু হয়েছে ৪০৭০ জনের। ম্যাসাসুসেটসে মৃত্যু হয়েছে ১৫৬০ জনের। মিশিগানে মৃত্যু হয়েছে ২৩০৮ জনের, ইলিনয়ে মৃত্যু হয়েছে ১২৫৯ জনের, লুসিয়ানায় মৃত্যুর সংখ্যা ১২৬৭ জন, কানেকটিকাটে ১০৮৬ জন, পেনসেলভেনিয়ায় ১১০২ জন। অন্য সব শহরগুলিতে মৃতের সংখ্যা ১০০০ এর কম।

রবিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬০ হাজার ৭৫৫ জনে এবং আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৩০ হাজার ৯৩৭ জন। অপরদিকে ৫ লাখ ৯৬ হাজার ৫৩৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

-জেডসি