ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২২:১৫:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১১ এএম, ২০ এপ্রিল ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তান্ডবে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে কার্যত প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে মৃতের সংখ্যা, দীর্ঘ হচ্ছে লাশের সারি।করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬৪ হাজার ২৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৪০ হাজার ৫৬৫ জনের। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১ হাজার ১২ জন।

যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ১৮ হাজার ২৯৮ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ২১৫ জন। নিউ জার্সি শহরে মৃত্যু হয়েছে ৪২০২ জনের। ম্যাসাসুসেটসে মৃত্যু হয়েছে ১৭০৬ জনের। মিশিগানে মৃত্যু হয়েছে ২৩৯১ জনের, ইলিনয়ে মৃত্যু হয়েছে ১২৯০ জনের, লুসিয়ানায় মৃত্যুর সংখ্যা ১২৯৬ জন, কানেকটিকাটে ১১২৭ জন, পেনসেলভেনিয়ায় ১২৩৭ জন। অন্য সব শহরগুলিতে মৃতের সংখ্যা ১০০০ এর কম।

সোমবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ৬৯ জনে এবং আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৭ হাজার ৩৩৯ জন। অপরদিকে ৬ লাখ ১৭ হাজার ২৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।এই ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

-জেডসি