যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯০ হাজার ছাড়ালো
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৫ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯০ হাজার ছাড়ালো
যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটিতে এই প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় ৯০ হাজারেরও বেশি মানুষ করোনায় সংক্রমিত হওয়ায় এ রেকর্ড হলো। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় ০০৩০টা) ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মোট ৯১ হাজার ২৯৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে মধ্য-অক্টোবরের পর থেকে কোভিড-১৯ রোগের সংক্রমণ ফের বেড়ে যেতে দেখা যাচ্ছে।
এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট ৮৯ লাখ ৪০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বের যেকোন দেশের আক্রান্তের তুলনায় এ সংখ্যা অনেক বেশি।
এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে ১ হাজার ২১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ২৮ হাজার ৬২৫ জনে দাঁড়ালো। বিশ্বের অন্যান্য দেশের মৃতের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের এ সংখ্যা সর্বোচ্চ।
প্রাত্যহিক আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্রের আগের রেকর্ড হয়েছিল শনিবার। এদিন নতুন করে ৮৮ হাজার ৯৭৩ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র পাঁচদিন বাকি থাকায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার প্রধান আক্রমণের পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে প্রেসিডেন্টের স্বাস্থ্য সংকট মোকাবেলার পদক্ষেপ।
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











