ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৫:২১:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ২৩৩৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ৬ মে ২০২০ বুধবার

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ২৩৩৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ২৩৩৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরো ২ হাজার ৩৩৩ জন প্রাণ হারিয়েছে। দেশটিতে এক দিনে মৃতের এ সংখ্যা আগের দিনের চেয়ে দ্বিগুনেরও বেশি। মঙ্গলবার জনস হফকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

বাল্টিমোর ভিত্তিক এই ইউনিভার্সিটির দেয়া পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ সময় বুধবার ০০৩০ টা) এ নিয়ে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৭১ হাজার ২২ জনে দাঁড়ালো।

খবরে বলা হয়, বিগত এক মাসের মধ্যে দৈনিক হিসাবে সোমবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সবচেয়ে কম মানুষের মৃত্যু ঘটে। এদিন দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে ১ হাজার ১৫ জন প্রাণ হারায়।

এ বৈশ্বিক মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।