ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১৯:২৭:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১ লাখ ৫৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেড় লাখের বেশি মানুষ। একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে দেড় হাজারের বেশি মানুষের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ২৬১ জন এবং মৃত্যু হয়েছে এক হাজার ৬১৫ জনের।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৭১১ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৫৪ হাজার ২৫৫ জনের।

করোনা সংক্রমণের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৯ লাখ ১২ হাজার ৭০৪ জন এবং মারা গেছে ১ লাখ ৩১ হাজার ৩১ জন।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৫৯ লাখ ৩৬ হাজার ৯০১ জন এবং মৃত্যু হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ১১৬ জনের। সুস্থ হয়েছেন ৩ কোটি ৮৯ লাখ ৫৮ হাজার ৮০২ জন।


-জেডসি