ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৪:০২:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

যুক্তরাষ্ট্রে ৭৫ লাখ কোটি টাকার করোনা বিল পাশ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রায় ৯শ’ বিলিয়ন ডলারের দীর্ঘ প্রতীক্ষিত কোভিড-১৯ ত্রাণ প্যাকেজ বিল পাশ হয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে। যা বাংলাদেশি মুদ্রায় ৭৫ লাখ কোটি টাকারও বেশি।

ভয়েস অব আমেরিকা জানায়, এই বিলটি এখন যুক্তরাষ্ট্র সিনেটে যাবে। আশা করা হচ্ছে, রাতেই বিলটি পাশ হয়ে যাবে। এই বিলে প্রণোদনা হিসেবে জনপ্রতি ৬০০ ডলার করে দেয়া হবে। ওই অর্থ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সরকারের ব্যয় তহবিলে অর্থ জোগান দেয়া হবে।

করোনা ভাইরাস টিকা অতি দ্রুত সরবরাহ এবং করোনা মহামারির কারণে যেসব ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, মহামারির কারণে অর্থনৈতিক শ্লথগতির জন্য যারা চাকরি হারিয়েছেন তাদের এবং স্বাস্থ্যকর্মীদের কাছে সাহায্য শিগগিরই পৌঁছানোর অঙ্গীকার করা হয়েছে বিলে।

করোনার টিকাদান কর্মসূচির আওতায় ৭৫ বছর বা আরও বেশি বয়সীদেরসহ জরুরি সেবাকর্মী যেমন দমকল বাহিনীর সদস্য, শিক্ষক এবং দোকান কর্মীদের ভ্যাকসিন দেয়া হবে। এ সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ।

আমেরিকায় করোনা ভাইরাস মহামারি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করার পাশাপাশি হাসপাতালগুলোতে এখন দ্বিতীয় ভ্যাকসিন পাঠানোর কাজ শুরু হয়েছে।

এ দিকে টেনেসি রাজ্যের গভর্নর বিল লি সামাজিক জমায়েত বিষয়ক নতুন কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন, যদিও ওই রাজ্যে এখনো মাস্ক পারা বাধ্যতামূলক করা হয়নি। যুক্তরাষ্ট্রের মধ্যে টেনেসিতে করোনা রোগীদের সেবাদানকারী স্বাস্থ্যসেবা কর্মীরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন।

-জেডসি