ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ০:৫৬:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় হারিকেন লরার তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৪ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী হারিকেন লরা। ঝড় পরবর্তী আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে কয়েক লাখ বাসিন্দা। উপড়ে গেছে অনেক গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। হfরিকেনটির আঘাতে অঙ্গরাজ্যটিতে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যাও অনেক। ১৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঝড় রাত ২টার পর লুইজিয়ানা এলাকায় আঘাত হানলে লণ্ডভণ্ড হয়ে যায় অঙ্গরাজ্যটি।

দেশটির আবহাওয়া অফিস ক্যাটাগরি চার মাত্রার সতর্কতা জারি করে জানিয়েছিল, ঘূর্ণিঝড় লরা ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে উপকূলে আছড়ে পড়তে পারে। ভয়াবহ ঝড়ের সতর্কতা জারি করা হয়েছিল পূর্বাভাসে।

যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানা অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি হ্যারিকেন লরা। টেক্সাস এবং লুইজিয়ানার ৫ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানানো হয়েছিল। এছাড়া জীবন বাঁচানোর জন্য টেবিলের নিচে আশ্রয় নিতে বলা হয়েছিল। ম্যাট্রেস, বালিশ দিয়ে মাথা এবং শরীর ঢেকে রাখার আহ্বান জানানো হয়েছিল যাতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, স্থাপনা ভেঙে পড়ে কেউ মারাত্মক আহত না হয়।

মার্কিন আবহাওয়া বিভাগ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে লুইজিয়ানার ক্যামেরোন ডিস্ট্রিকের কাছে কিছুটা দুর্বল হয়ে আঘাত হানে হারিকেন লরা। ওইদিন ভোররাত চারটার দিকে লরা ক্যাটাগরি ৩ মাত্রার ঝড়ে পরিণত হয়। এসময় তার গতিবেগ ছিল ঘণ্টায় ২০৮ কিলোমিটার। উপকূল থেকে ৪০ মাইল ভেতরে লরা তাণ্ডব চালাতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়। এর প্রভাবে বৃষ্টি এবং বন্যা কয়েকদিন স্থায়ী হতে পারে বলে মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছিল।

লরার কারণে লুইজিয়ানার ৩ লাখ ৭০ হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টেক্সাসে বিদ্যুৎহীন হয়েছে লক্ষাধিক ঘরবাড়ি। গাছপালা উপড়ে রাস্তায় পড়ে যাওয়া অনেক জায়গায় সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে।

-জেডসি