যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে সরকার তৈরি : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ পিএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার মান উন্নয়নে যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে প্রয়োজনীয় পরিবর্তন ও সংযোজনে সরকার প্রস্তুত রয়েছে।
শিক্ষার সঙ্গে আমাদের জাতির অস্তিত্ব নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, সরকার শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে বদ্ধপরিকর।
তিনি আজ সোমবার বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানায় সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজ ও ডি. কে. সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন-২০১৯ এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা যদি শিক্ষায় এগিয়ে যেতে না পারি তাহলে আমরা অনেক পিছিয়ে যাবো। তাই আমি শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে বিশেষ করে শিক্ষক ও শিক্ষাবিদদের শিক্ষার উন্নয়নে অবদান রাখার আহ্বান জানাই।
মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কলকাতার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আব্দুস সোবহান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন রশীদ খান, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এম.পি, সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রমুখ।
ড. দীপু মনি বলেন, সরকার শিক্ষার গুনগত মান উন্নয়নে সচেষ্ট রয়েছে পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণাধর্মী শিক্ষার ওপর জোর দিয়েছে। গবেষণাকে উৎসাহিত করতে সরকার বঙ্গবন্ধু ফেলোশিপ সাইন্স এন্ড আইসিটি এবং প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রবর্তন করেছে।
তিনি আরো বলেন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, সোনার দেশ গড়তে সোনার মানুষ চাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শিক্ষাই মানব সম্পদ উন্নয়নের চাবি কাঠি।’ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিগত দশ বছরে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে অনেক উন্নয়ন সাধিত হয়েছে।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও



