যুদ্ধ যেন ইউক্রেনেই সীমাবদ্ধ থাকে: নেটো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৫ পিএম, ২৪ মার্চ ২০২২ বৃহস্পতিবার
দেশছাড়া দুই ইউক্রেনীয় শিশু আশ্রয়ের খোঁজে পোল্যান্ডে। বুধবার। রয়টার্স
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অন্যতম কারণ, নেটোয় যোগ দেওয়া নিয়ে কিয়েভের আগ্রহ প্রকাশ। বারবার তারা সেই আবেদন জানিয়েছে। এমনকি, যুদ্ধ চলাকালীনও। কিন্তু আমেরিকাসহ ইউরোপের দেশগুলি ইউক্রেনের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে। মুখে মস্কোর নিন্দামন্দ করলেও স্পষ্ট করে দিয়েছে, রাশিয়ার বিরোধিতা করে এত বড় পদক্ষেপ করতে তারা রাজি নয়।
আজ বৃহস্পতিবার ফের সে কথা মনে করিয়ে দিল নেটো। তারা আগেই জানিয়েছিল, ইউক্রেনের যুদ্ধে তারা সরাসরি লড়বে না। কিন্তু ইউক্রেন সীমান্ত পেরিয়ে এই যুদ্ধ যাতে ইউরোপের অন্যত্র ছড়িয়ে না-পড়ে, যাতে ইউক্রেনেই সীমাবদ্ধ থাকে, সে কথা নিশ্চিত করবে বলে জানাল নেটো। কাল হয়তো নেটোর বৈঠক বসতে চলেছে। তার আগে আজ এই বার্তা দিলেন নেটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলেনবার্গ।
বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন থেকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উদ্দেশে রওনা দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। নেটোর বৈঠকের পরে জি৭-এর আলোচনাতেও যোগ দেবেন তিনি। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে গিয়ে ইউক্রেন নিয়ে বৈঠক করার পরিকল্পনাও রয়েছে বাইডেনের। তবে তিনি জানিয়ে দিয়েছেন, যুদ্ধক্ষেত্রে অর্থাৎ ইউক্রেনে পা রাখবেন না। ইউক্রেনকে নেটোয় অন্তর্ভূক্ত করার জল্পনাও সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন বাইডেন। কিন্তু রাশিয়া যেন ইউক্রেন ছাড়িয়ে আর এগোতে না-পারে, সেটা নিশ্চিত করতে বদ্ধপরিকর তিনিও।
আজ সাংবাদিকদের সাথে এক বৈঠকে এই কথারই প্রতিফলন দেখা গিয়েছে স্টোলেনবার্গের মুখে।
তিনি বলেন, ‘‘যতটা সম্ভব ইউক্রেনকে সাহায্য করব আমরা। কিন্তু নেটোর দায়িত্ব হল এটা দেখা, ইউক্রেন ছাড়িয়ে যুদ্ধ যাতে আরও বড় আকার না-নেয়।’’
বৈঠকের আগেই নেটো জোটের পরবর্তী সিদ্ধান্তের কিছু আভাস মিলেছে। যেমন, ইউক্রেনের পড়শি দেশ স্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া ও রোমানিয়ায় তাদের নতুন সেনাদল তৈরি করা হবে। স্টোলেনবার্গ জানিয়েছেন, বর্তমানে এই দেশগুলিতে নেটোর যে বাহিনী রয়েছে, তার দ্বিগুণ সংখ্যক সেনা বহাল করা হবে। অর্থাৎ ইউক্রেনের আশপাশের দেশগুলোতে খুঁটি মজবুত করতে চাইছে নেটো। আর এক পড়শি পোল্যান্ড এমনিতেই নেটোর সদস্য। বাকি দেশগুলোতেও শক্তপোক্ত ‘বেড়া’ দিতে চাইছে তারা।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব