যুদ্ধেও মেয়ের ক্যান্সারের ওষুধ সংগ্রহে ছুটছেন এই মা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৬ পিএম, ৩ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের তিন বছর বয়সী পোলিনা বিরল ক্যান্সার নিউরোব্লাস্টোমায় আক্রান্ত। শহরটি দখলে হামলা জোরদার করেছে রাশিয়ার সেনারা। ঠিক এই সময়টিতে পোলিনার ব্যয়বহুল ওষুধ ফুরিয়ে আসছে। এই পরিস্থিতিতে ছোট্ট এই শিশুটির মা সংশয়ের সম্মুখীন - পরিবারের নিরাপত্তার জন্য তারা বাড়ির বেসমেন্টে থাকবেন, নাকি মেয়ের ওষুধ সংগ্রহের জন্য খারকিভ থেকে পালাবেন?
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে পোলিনার মা বলেন, তার সময় কাটে বাসার ওপরের তলায় অথবা নিরাপদ আশ্রয়স্থল বেজমেন্টে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে বাস করে পোলিনার পরিবার। সম্প্রতি তীব্র রুশ হামলা হচ্ছে শহরটিতে।
পোলিনার মা বলেন, ‘আমরা বিস্ফোরণের শব্দ শুনছি, এটা আমাদের একেবারে কাছে না হলেও খুব বেশি দূরে নয়। পরে আমরা খবরে শুনতে পেলাম ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলা শুরুর এক দিন আগে আমরা সেখানকার খুব কাছেই ছিলাম, চিড়িয়াখানায়। এটা ঘটছে তা বিশ্বাস করা ছিল কঠিন।’
পোলিনার ক্যান্সার চিকিৎসায় যে ওষুধটি ব্যবহৃত হয় তা আসে ইসরায়েল থেকে। যুদ্ধের এই সময়টিতে ওষুধও শেষ হওয়ার পথে।
পরিস্থিতি সম্পর্কে পোলিনার মা বলেন, ‘সত্যি করে বলতে,এই মুহূর্তে আমাদের কাছে ওষুধ কেনার পয়সাকড়িও নেই। একটি দাতব্য সংস্থা পোলিনার জন্য তহবিল সংগ্রহ করছে। কিন্তু এই পরিস্থিতিতে ইউক্রেনে কীভাবে ওষুধ আনা হবে আমি তা কল্পনাও করতে পারছি না।’
বাইরে বিপদ সত্ত্বেও বুধবার রাতে পরিবারটি খারকিভ ছাড়ার আশায় রেলস্টেশনে গিয়েছিল। কিন্তু ট্রেনে উঠতে পারবে কিনা সে ব্যাপারে তারা অনিশ্চিত ছিল।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব