ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১১:২৩:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ

যুব মহিলা লীগ থেকে মেহেনাজ তাবাচ্ছুম মিশুকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৫ এএম, ২০ আগস্ট ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাভারে কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ঢাকা জেলা যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেনাজ তাবাচ্ছুম মিশুকে বহিষ্কার করেছে কেন্দ্র।

শনিবার (১৯ আগস্ট) রাতে যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারওয়ার ডেইজী ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে- সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ঢাকা জেলা শাখার ভারপ্রাপ্ত যুগ্ম-সম্পাদক মেহেনাজ তাবাচ্ছুম মিশুকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

আলেয়া সারওয়ার ডেইজী বলেন, নাজমা আক্তারের সময় এ মেয়েটিকে দায়িত্ব দেওয়া হয়। আমি তাকে আগে চিনতাম না। অভিযোগ পাওয়ার পর আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। থানায় মামলার কপি পেয়েই তাকে সাময়িক বহিষ্কার করেছি। অভিযোগ প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কার করা হবে।