যুবদল নেতার বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগ রুমিনের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৪ এএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ব্যক্তিগত মানহানিকর মন্তব্যের অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দুটি পৃথক অভিযোগ দাখিল করেছেন। উভয় অভিযোগে বিএনপি-সমর্থিত স্থানীয় নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে অশালীন ভাষা ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।
অভিযোগে সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি আশুগঞ্জ উপজেলার শরীফপুরে অনুষ্ঠিত প্রয়াত বেগম খালেদা জিয়ার মিলাদ মাহফিলে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁর বক্তব্যকে কেন্দ্র করে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, তিনি বলেন, রুমিন ফারহানা ও মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই। অন্যান্য অকথ্য ও মানহানিকর বক্তব্য দেন।
এর আগে গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত আরেকটি মিলাদ মাহফিলে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের বক্তব্যকেও অভিযোগে আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে- তিনি বলেন, রুমিন ফারহানা টিস্যু পেপার হয়ে গেছে, টিস্যু পেপার কাজে লাগে না। একইভাবে অশালীন ভাষা ব্যবহার তিনি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে রুমিন ফারহানা আরও লিখেছেন, উপরোক্ত অভিযোগসমূহ গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন এই প্রত্যাশা রাখছি।
ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। একই আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব। নির্বাচনী প্রচারণা তীব্র হওয়ায় পক্ষগুলোর মধ্যে বাকবিতণ্ডা ও অভিযোগ-পাল্টা অভিযোগ বেড়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি আইনানুগ প্রক্রিয়ায় যাচাই করা হবে এবং প্রয়োজনে বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে। নিয়ম লঙ্ঘন প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত বিশাল ডলফিন
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- অমর একুশে বইমেলার শেষ দিন আজ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
- টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু