যুবরাজের অবসরে স্ত্রী হেজেলের আবেগঘন স্ট্যাটাস
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার যুবরাজ সিং।মারণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে বাইশ গজে ফিরে আসা যুবরাজ হঠাৎ এভাবে অবসন নেবেন কেউ ভাবতেও পারেনি।
যুবরাজের ক্রিকেট ছাড়ার পেছনে আবেগ ও কষ্টবোধও কাজ করছে। তার সহ-খেলোয়ারেরা যখন ইংল্যান্ড বিশ্বকাপে দূর্দান্ত পারফরমেন্স করছে তখন দেশে টিভি স্ক্রিনে সেই খেলা দেখে হাততালি দিতে হচ্ছে ভারতীয় ক্রিকেটের আক্রমনাত্মক এই খেলোয়ারকে। বিষয়টি মানতে পারছিলেন না যুবরাজ।
যুবরাজ চেয়েছিলেন বিশ্বকাপ খেলে বিদায় নেবেন। কিন্তু সেটি আর হয়ে উঠেনি। এ কারণে ১৯ বছরের ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন যুবরাজ সিং। তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
ক্রিকেটার স্বামীর অবসর ঘোষণায় আবেগতাড়িত হয়ে পড়েছেন যুবরাজের স্ত্রী অভিনেত্রী হেজেল কিচ। ইনস্টাগ্রামে স্বামীকে দ্বিতীয় ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন হ্যাজেল কিচ। তিনি শুভেচ্ছা বার্তার সঙ্গে সংবাদ সম্মেলনের একটি ছবি দিয়েছেন। লিখেছেন- ‘তুমি আমার স্বামী, আমি গর্বিত। তুমি অবসর নিয়েছ, একই সঙ্গে ভারতীয় ক্রিকেটের একটি অধ্যায় শেষ হলো। এই অবসর তোমাকে হয়তো মাঠ থেকে দূরে রাখবে, কিন্তু ভক্তদের হৃদয় থেকে তুমি কখনও হারিয়ে যাবে না। তোমাকে খুব ভালোবাসি।’
যুবরাজ সিংহের ক্রিকেট ক্যারিয়ার বর্ণাঢ্য। ২০১১ বিশ্বকাপ প্রায় একাই জিতিয়ে দিয়েছিলেন তিনি। তার পরেই ক্যান্সারে আক্রান্ত হয়ে ক্রিকেট থেকে সাময়িক বিরতির পর ফিরে আসেন রাজকীয়ভাবেই। আইপিএল খেলে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছিলেন তিনি। সেই স্বপ্ন সফল হবে না বুঝতে পেরেই বিশ্বকাপের মাঝখানে অবসরের ঘোষণা দিলেন তিনি।
যুবরাজ ৪০ টেস্ট খেলে ৩৩.৯২ গড়ে করেছেন ১৯০০ রান। এর মধ্যে সেঞ্চুরি তিনটি ও সর্বোচ্চ স্কোর ১৬৯।
৩০৪ ওয়ানডে খেলে ৮৭০১ রান করেছেন যুবরাজ। এর মধ্যে সেঞ্চুরি ১৪টি, আর অর্ধশতক ৪২টি। গড় ৩৬ দশমিক ৫৫। ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ১৫০ রানের স্কোর আছে তার ব্যাট থেকে।
টি-টোয়েন্টিতে ৫৮ ম্যাচ খেলে ১১৭৭ রান করেছেন। তার ব্যাটিং গড় ১৩৬.৩৮। সর্বোচ্চ ৭৭ রান করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।
যুবরাজ সিং ভারতের হয়ে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট মিলিয়ে ৪০০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১৯ বছরের ক্যারিয়ার শুরু করেন ২০০০ সালে ওয়ানডে অভিষেকের মধ্য দিয়ে। ২০০৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। আর স্কটল্যান্ডের বিপক্ষে ২০০৭ সালে তার টি-টোয়েন্টি অভিষেক হয়।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




