যে শহরে ঘুরতে গিয়ে সেলফি তুললেই দিতে হবে জরিমানা!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ২৫ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
এই প্রজন্মের কাছে বা সেলফি রীতিমতো শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে। বেড়াতে গিয়ে ক্যামেরায় ছবি তোলার চেয়ে বেশির ভাগ মানুষ এখন ফোনে সেলফি তোলেন বেশি। এই সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনাও কম ঘটে না। বন্য জন্তুর সঙ্গে কিংবা পাহাড়ের ঢালে দাঁড়িয়ে বা প্রবল জলোচ্ছ্বাসের দৃশ্যকে পিছনে রেখে সেলফি তুলতে গিয়ে বিপদের সম্মুখীন হতে হয়েছে অনেককেই। কিন্তু আইন করে সেলফি তোলা বন্ধ করতে পারেননি কেউ। তবে সম্প্রতি ইটালির পোর্তোফিনো শহর, পর্যটকদের জন্য এই নিয়ম জারি করেছে। পর্যটকদের আকর্ষণের প্রথম সারিতে থাকা এই শহরে শুরু হয়েছে ‘নো ওয়েটিং জোন’। অর্থাৎ, সেখানে কোনও ভাবেই পর্যটকরা সেলফি তুলতে পারবেন না৷ যদি সেলফি তোলার সময়ে কোনও পর্যটক হাতেনাতে ধরা পড়েন, তা হলে তাকে ২৭৫ ইউরো পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
কিন্তু হঠাৎ কেন জারি হল এমন নিয়ম?
একটি রিপোর্টে জানানো হয়েছে, সেলফি নেওয়ার ঠেলায় নিত্য দিন সমস্যায় পড়তে হচ্ছে ওই শহরের বাসিন্দাদের। দিনের বেলা ব্যস্ত সময়ে রাজপথে বা শহরের অন্য অংশে হাঁটাচলা করা রীতিমতো সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই নাগরিক স্বাচ্ছন্দ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নিতে এক রকম বাধ্য হয়েছে সেই দেশের সরকার।
পোর্তোফিনোর মেয়র মাত্তেয়ো ভায়াকাভা জানিয়েছেন, রাস্তায় যত্রতত্র সেলফি নেওয়ার ফলে তৈরি হচ্ছে যানজট। এর জন্য দায়ী পর্যটকরাই। এই সমস্যা থেকে মুক্তি পেতে সকাল ১০.৩০ থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত বহাল থাকবে সেলফি-জরিমানা।
ফোর্বস পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, এই শহরের অন্যতম মনোরম দুই অংশেও জারি সেলফি নিষেধাজ্ঞা৷ কিছু দিন আগেই গুড ফ্রাইডে এবং ইস্টার উপলক্ষে পর্যটকদের ভিড় বেড়েছিল সেই সব জায়গায়। লোকের চাপে বন্ধ হতে বসেছিল শহরের স্বাভাবিক কাজকর্ম। তার পরই জারি করা হয়েছে এই বিধি। আপাতত বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা বহাল থাকবে অক্টোবর মাস পর্যন্ত।
তবে পোর্তোফিনোই প্রথম পর্যটনক্ষেত্র নয়, এর আগে আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্সের একাধিক পর্যটন কেন্দ্রে এই নিয়ম চালু করা হয়েছে।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য


