যেভাবে উদ্ধার করবেন হারানো মোবাইল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
অনেকেই নিজের মোবাইল হারানোর শোক পেয়েছেন। কারো কারো এই অভিজ্ঞতা একাধিকবার। বেশিরভাগ সময়ই হারানো ফোন ফিরে পান না মালিক। এতে খোয়া যায় অনেক ব্যক্তিগত এবং প্রয়োজনীয় ছবি, তথ্য।
তবে খুব সহজ কিছু উপায়ে আপনার হারানো মোবাইল উদ্ধার করতে পারেন। তবে অবশ্যই মোবাইল হারিয়ে গেলে থানায় জিডি করুন। কারণ আপনার অনেক ব্যক্তিগত তথ্য যদি অন্যকারো হাতে পরেও, তাহলে সে যেন তা দিয়ে আপনার ক্ষতি করতে না পারে। আবার পুলিশের মাধ্যমেও আপনার মোবাইলটি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
জেনে নিন হারানো ফোন উদ্ধার করবেন যেভাবে-
> আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটির ক্ষেত্রে যে জিমেল আইডি ব্যবহার করেন, সেটি নিশ্চয় ভুলে যাননি? তা হলে প্রথমে কোনও একটি কম্পিউটারে বসে গুগলে গিয়ে লিখুন www.google.com/android /find। এই ঠিকানায় আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। লগইন করার পর ‘ফাইন্ড মাই ডিভাইস’ নামে একটি অপশন দেখাবে। সেখানে তা মঞ্জুর হলেই প্রাথমিক কাজ শেষ।
> যদি আপনার মোবাইল ডিভাইসের লোকেশনটি যদি চালু থাকে, তবেই উপরের পরামর্শটি কাজে লাগবে। সার্ভারের মাধ্যমে আপনার গুগল অ্যাকাউন্ট হারিয়ে যাওয়া মোবাইল ফোনটির ব্র্যান্ড এবং মোবাইল নম্বর দেখে সেটি খুঁজে নেবে। মোবাইল থেকে প্রাপ্ত তথ্যকে ব্যবহার করে তখন গুগল ম্যাপের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে সেটি কোথায় আছে।
> গুগল ম্যাপে মোবাইল ফোনটির অবস্থান যদি আপনার এলাকার মধ্যেই দেখানো হয়, সে ক্ষেত্রে কম্পিউটারের বাঁ দিকে থাকা ‘প্লে সাউন্ড’ অপশনটি চালু করুন। এর ফলে কম্পিউটার থেকেই আপনার মোবাইলে রিংটোন বাজবে। ফোন সাইলেন্ট থাকলেও এ ক্ষেত্রে সমস্যা নেই।
> তিনটি ধাপ পেরিয়ে এসেও যদি মনে হয়, মোবাইল ফোনটি এলাকা ছাড়িয়ে অনেক দূর চলে গেছে বা অন্যের হাতে চলে গেছে সেক্ষেত্রে প্রথমেই কম্পিউটার থেকে পাসওয়ার্ড সেট করে ফোনটিকে লক করে দিন।
> তবে এত কিছু করেও যদি আপনার মনে হয় যে, ফোনটি আর পাওয়া যাবে না সে ক্ষেত্রে আপনার মোবাইল ফোনে থাকা সমস্ত তথ্য যাতে অন্যের হাতে চলে না যায়, তখন ‘ইরেজ ডেটা’ অপশনটি ব্যবহার করে ফোনের সমস্ত তথ্য মুছে ফেলুন। মোবাইল যদি অফলাইনে থাকেও, মোবাইল যখনই অনলাইনে আসবে, সব তথ্য মুছে যাবে।
> জিমেল আইডি ব্যবহার করেও যদি মোবাইল ফোনটি ফিরে পাওয়ার আশা না থাকে, তবে অবশ্যই আইনি সহায়তা নিন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







