যেসব কারণে নিষিদ্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৩ মার্চ ২০২২ বুধবার
ফাইল ছবি
বর্তমানে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। দিন দিন বেড়েই চলেছে এর ব্যবহারকারীর সংখ্যা। প্রতিনিয়তই আপডেট হচ্ছে এই সাইটটি। এতে গ্রাহকদেরও আকর্ষণ বাড়ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারে।
তবে যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে। অবাক হচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, সামান্য অসতর্ক হলেও ব্যান অর্থাৎ নিষিদ্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।
বিশ্বের যেকোনো প্রান্তে থাকা মানুষের সঙ্গে ভয়েস কল হোক বা ভিডিও কল, নিমেষে যোগাযোগ করা সম্ভব এই অ্যাপের মাধ্যমে। অফিস ও ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ। এখন আপনার জরুরি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি আচমকা বন্ধ হয়ে যায় বা নিষিদ্ধ হয়, তাহলে সত্যিই খুব মুশকিলের ব্যাপার। তাই আগে থাকতেই সতর্ক হোন।
জেনে রাখুন যেসব কারণে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে-
> স্প্যাম হিসেবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন না। লাগাতার এটা করলে সমস্যা হতে পারে। স্প্যাম হল গ্রুপ তৈরি করে নাগাড়ে মেসেজ পাঠানোর প্রক্রিয়া।
> একদিনেরও কম সময়ের মধ্যে যদি ব্যবহারকারী একাধিকবার ব্যান হন তাহলে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ওই ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করে দিতে পারে।
> বিভিন্ন গ্রুপে ভুয়া ও মিথ্যা খবর ছড়ানো অবিলম্বে বন্ধ করুন। এর জেরেও নিষিদ্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।
> কোনো ধরনের বেআইনি, আপত্তিকর, হিংসাত্মক, হুমকি বিষয়ক জিনিস হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাবেন না। এর ফলে আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন অন্য ইউজার। আর তার জেরে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হরে পারে।
> অ্যানড্রয়েড ফোনে এপিকে ফাইলের রূপে ম্যালওয়্যার ডাউনলোড করবেন না।
> যে লিঙ্ক দেখে মনে সন্দেহ জাগবে সেই লিঙ্কও হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড না করাই ভালো।
> যদি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ টের পান যে আপনি অন্য কারো হয়ে অ্যাকাউন্ট খুলেছেন বা অন্য কারো অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাহলে অবধারিত নিষিদ্ধ হবে অ্যাকাউন্ট।
> যদি অন্যরা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান করবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
> বিভিন্ন থার্ড পার্টি হোয়াটসঅ্যাপ অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ ডেল্টা, হোয়াটসঅ্যাপ প্লাস, জিবিহোয়াটসঅ্যাপ ব্যবহার করলে চিরতরে নিষিদ্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।
সূত্র: হিন্দুস্থান টাইমস
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস






