যেসব খাবারে বাড়তে পারে রক্তচাপ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ৩০ জুন ২০২২ বৃহস্পতিবার
উচ্চ রক্তচাপের সমস্যা নির্দিষ্ট কোনো বয়সের মধ্যে আবদ্ধ নেই। উচ্চ রক্তচাপের প্রবণতা দেখা দিতে পারে যেকোনো বয়সী মানুষের মধ্যেই। অতিরিক্ত ওজন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাসের অভাবে অনেকেই খুব কম বয়সে উচ্চ রক্তচাপজনিত রোগে আক্রান্ত হন।
উচ্চ রক্তচাপের জন্য দায়ী মনে করা হয় শরীরে সোডিয়ামের স্তরকে। এর কারণ হলো, সোডিয়াম আমাদের রক্তে ফ্লুইডের পরিমাণ ও সমতা বজায় রাখে। উচ্চ রক্তচাপ থেকেই ডায়াবেটিস, কিডনি রোগ এবং হৃদরোগের মতো মারাত্মক রোগও হতে পারে। কিছু খাবার আছে যেগুলোতে লবণের পরিমাণ অনেক বেশি থাকে। সেগুলো উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ভীষণ ক্ষতিকর। চিপস, পিৎজা, স্যান্ডুইচ, ব্রেড ও রোল, ক্রেন্ড স্যুপ, প্রসেসড বা ফ্রোজেন ফুড জাতীয় খাবার।
জেনে নিন উচ্চ রক্তচাপের সমস্যায় কোন খাবারগুলো থেকে দূরে থাকবেন-
চিজ খাওয়া বাদ দিন: চিজ বা পনির খেতে সুস্বাদু হলেও এটি উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ক্ষতিকর। কারণ এটি এমন এক খাবার যাতে সোডিয়ামের পরিমাণ থাকে অত্যন্ত বেশি। এই খাবারে স্যাচুরেটেড ফ্যাটও থাকে। যে কারণে চিজ খেলে রক্তচাপ ও কোলেস্টেরল দুটিই বেড়ে যায়।
কফি আর খাবেন না: যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য কফি খাওয়া বেশ ঝুঁকিপূর্ণ, কারণ ক্যাফেইন রক্তনালীকে সরু করে দেয়, ফলে হঠাৎ করে বেড়ে যায় রক্তচাপ।
লবণ দিয়ে সংরক্ষণ করা খাবার: অনেক ধরনের খাবার আছে যেগুলো সংরক্ষণ করার জন্য লবণ ব্যবহার করা হয়। যেসব অতিরিক্ত লবণ দেওয়া খাবার দীর্ঘদিন ধরে সংরক্ষিত আছে সেগুলো খাওয়া থেকে বিরত থাকুন। কারণ লবণ রক্তচাপ বাড়িয়ে দেয়।
রেড মিটকে বিদায়: উচ্চ রক্তচাপের সমস্যায় রেড মিট অর্থাৎ গরুর মাংস, খাসির মাংস এবং মহিষের মাংস একেবারেই বর্জন করা একান্তভাবে জরুরি।
অতিরিক্ত চিনিযুক্ত খাবার: কেবল লবণই নয়, রক্তচাপ বৃদ্ধির জন্য দায়ী হতে পারে অতিরিক্ত চিনিযুক্ত খাবার। বিভিন্ন মিষ্টিজাত খাবারে চিনির ব্যবহার বেশি করলে স্থূলতার ভয় থাকে। যা পরবর্তীতে রক্তচাপের মাত্রা বাড়িয়ে দেয়।
অ্যালকোহল: অ্যালকোহল পান করলে বাড়ে উচ্চ রক্তচাপের ঝুঁকি। তাই অ্যালকোহলযুক্ত পানীয় পান করার অভ্যাস থাকলে তা বাদ দিন।
মুরগির চামড়া এবং ডিমের কুসুম: মুরগির চামড়া এবং ডিমের কুসুম খেলে রক্তচাপ বৃদ্ধি পায় সেই সাথে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকিও। তাছাড়া মুরগি ত্বকে উচ্চ মাত্রার চর্বি থাকে যা প্রতিটি মানুষের জন্য ক্ষতিকর। চর্বির জন্য উচ্চ রক্তচাপের ব্যক্তিদের এটা বর্জন করতে হবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








